(গত দিনের পর)
এখন আর বিগমেরীর পায়ে শীত লাগবে না। জুতা পরানোর পর সান্তা ক্লজের দেয়া হলদে রেশমি কাপড়ের মাফলারটি বিগমেরীর মাথায় ও গলায় জড়িয়ে দিলো। মাফলারের পাড়গুলো সিল্কের ঝলম কাটা। মাফলারটি বিগমেরীর থুতনিতে উষ্ণ পরশ বুলিয়ে দিচ্ছে। এরপর গোলাপি রঙের ছাতাটা ধরিয়ে দিলো বিগমেরীর হাতে। চমৎকার! মারিয়ানা বলে, সেজেগুজে লেডিমেম হয়ে গেল আমার বিগমেরী। উঁয়া!
মারিয়ানা মনের মতো করে বিগমেরীকে সাজিয়ে টি-টেবিলের ওপর বসায়। পরখ করে দেখে নিতে চায়, নতুন পোশাকে বিগমেরীকে কেমন দেখায়। সান্তা ক্লজের পাঠানো গিফ্টস পেয়ে বিগমেরীকেও দারুণ খুশি খুশি লাগছে। বিগমেরীকে মারিয়ানা বলে, চলো, এবার তোমাকে উঠোনের উষ্ণ মিষ্টি রোদে রেখে আসি।
(চলবে)
