(গত দিনের পর)
মারিয়ানা বিগমেরীকে নিয়ে পেছন বাড়ির গাঁদাফুলের বাগানে যায়। বাড়ির পেছনে বড় একটি বাগান। ঘাস লতাপাতা ফুল ও ফলে ভরা বাগানটি। এখানে বড় একটি উইয়ের ঢিবি আছে। ঢিবির ওপর সাদা রঙের একখণ্ড মার্বেল পাথর বসানো। বিগমেরীকে নিয়ে সেই মার্বেল পাথরের উপরে নিয়ে বসায়। বলে, নাও, এখানে বসে বসে রোদ পোহাও। এখন সকাল বেলা। ভয় পেও না। সকালে কেউ ভয় পায় না। ভেতর বাড়িতে অনেক কাজ পড়ে আছে আমার। তোমার পালং গোছাতে হবে, কাপড়-চোপড় রোদে দিতে হবে, ঘর ঝাড়– দিতে হবে। আরো কত কী!
মারিয়ানা বলে, এখানে বসে থাকো বিগমেরী। এমন সুন্দর জামা পরে কেউ কান্না করে না, বুঝলে? দেখো কী সুন্দর মিষ্টি রোদ। ঘাসের ডগায় শিশির হাসছে, বাতাসে ফুলগুলো দোল খাচ্ছে। (চলবে)