পিটিআইয়ের চেয়ারম্যান পদে ইমরান খানের আবারো প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। ইমরান খান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলে প্রধান হতে আবার আসন্ন আন্তঃদলীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি করবেন না- তা নিয়ে বিভিন্ন গুঞ্জন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দলটির সিনিয়র সহসভাপতি শের আফজাল খান মারওয়াত দাবি করেন যে এবার ইমরান খান পিটিআইয়ের চেয়ারম্যান পদে লড়বেন না। অপর দিকে পিটিআই দলের পক্ষ থেকে এ দাবির বিষয়টিকে অস্বীকার করা হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন। তিনি দীর্ঘ দিন ধরে পিটিআইয়ের চেয়ারম্যান পদে আছেন। শের আফজাল খান মারওয়াতের দাবি অস্বীকার করে দেয়া বিবৃতিতে সরাসরি তার নাম নেয়নি পিটিআই।
পিটিআইয়ের চেয়ারম্যান পদে ইমরান খানের আবারো প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। ইমরান খান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলে প্রধান হতে আবার আসন্ন আন্তঃদলীয় নির্বাচনে...
