একশত ছত্রিশ.

সবার ছবি দেখার পালা শেষ হলে চারজনই তাদের স্মার্টফোন বের করে ছবিটা ভালো রেজুলেশন দিয়ে তুলে এডিট করতেই মূল ছবিটার চেয়ে ফোনে তোলা ছবিটা আরো উজ্জল একেবারে নতুনের মতো লাগতে লাগল।
ছবিটা পেয়ে যাওয়ায় সবাইকে বেশ উৎফুল্ল লাগল। যে কাজের জন্য আসা হয়েছিল সেটাই যখন সফল হয়েছে তখন বাকি সময়টুকু ঘোরাঘুরিতে কাটালেই হবে। সেই মতে সাফারি পার্ক, নুহাশ পল্লী এই তর্ক করতে করতেই বেরিয়ে এলো ওরা।
বাড়িটাতে অনেক দিন পরে একটা বড় উৎসব হওয়ায় সাজসাজ রব পড়েছে। শিহাব ভাই বিয়ের জন্য এক মাসের ছুটি নিয়ে দেশে এসেছে। বিয়ের পরে বউকেও নিজের সাথে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। সেজন্য দৌড়াদৌড়িও করছে বিস্তর। দূরের আত্মীয়স্বজনরা বিয়ে উপলক্ষে আসতে শুরু করেছে। অনিকের আব্বু ছুটি ম্যানেজ করে আসতে না পারায় অনিকদের বাসায়ও থাকার জন্য আত্মীয়রা হানা দিয়েছে। গেস্ট রুম এখন তাদের দখলে। অনিক নিজের রুম কাউকে ছাড় দেবে না ্আম্মুকে সাফ সাফ জানিয়ে দিয়েছে।
মরিচ বাতি দিয়ে গোটা বাড়ি আলো ঝলমলে করে রাখা হয়েছে।
(চলবে)