একশত ছত্রিশ.
এরকম থাকবে বিয়ের আগে থেকে পরে আরো তিন দিন। বাড়ির ছাদে ডেকোরেটরের আয়োজনে সামিয়ানা টানানো হয়েছে। শীতকাল হওয়ায় ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা না থাকায় বিয়ের আয়োজন, বিয়ের স্টেজ আনুষ্ঠানিকতাও ওখানে করা হয়েছে।
আর বিয়ের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ, হলোগ্রাফিক প্রজেক্টরে বিয়ের পাত্র ও কনেকে হলোগ্রাফিক ইমেজে বিয়ে করতে দেখা যাবে। এটা শুধু বিয়ের কার্ডেই ছাপা হয়েছে তাই নয়, আনুষ্ঠানিকভাবে ঘোষণাসহ ব্যানারও টানানো হয়েছে।
শহুরে বিয়ের নতুন সংযোজন, কিছু বিয়ের স্টেজে পাত্র পক্ষের থেকে আল্ট্রা মডার্ন হিন্দি গানের সাথে দলীয় নৃত্য পরিবেশন করা হয়, সাধারণত অতিউৎসাহী আত্মীয় পরিজনের পরিবারের উঠতি ছেলে মেয়ে বা তরুণ তরুণীরাই এই নৃত্যে অংশ গ্রহণ করে থাকে। অনিক ইন্ট্রোভার্ট ধরনের সবাই জানে, ওকে কেউ চাপাচাপি করল না, তাছাড়া ও কি সব হলোগ্রাফিক প্রজেক্টরের কাজে থাকবে, আর ওর মতো লাজুক ছেলে নাচের স্টেপে ভুল করবে জানা কথা।
‘আইলারে নয়া দামান আসমানেরও...’ এই গানের সাথেই সবাই নাচের প্রাকটিস করছে গত পনের দিন ধরে।
(চলবে)
