(গত দিনের পর)
তো, এই টুপলি ডোবার জলে গলা বাড়িয়ে বিগমেরীকে দেখছে। আর মনে মনে বলছে। বাহ্, সুন্দর তো বিগমেরী। এমন সুন্দর ফ্রক, এমন সুন্দর দোপাট্টা গায়! মাফলারটিও দারুণ হলদে রঙের বেশমি সুতোয় বুনা, দুই ধার ঝলম কাটা। আর প্যারাসলটি! হালকা গোলাপী রঙের এমন ছাতা ক’জনের আছে? টুপলি ভাওয়া মনে মনে ভাবছে, ইস্! এমন একটি নীল ফ্রক যদি আমার থাকত! দোপাট্টাটি তো আরো সুন্দর। আমার যদি থাকত এমন সুন্দর দোপাট্টা!
আহারে, আমারে কে দিবে ওসব? আমার তো আর সান্তা ক্লজ নেই। তিনি আমাকে চিনেনও না। আমি যে ডোবার ধারের একটি ব্যাঙ, কে কবে খবর রেখেছে আমার? ব্যাঙ হলেও অন্য দশটি ব্যাঙের চেয়েও রুচিশীল আমি। সারাক্ষণ সাজগোজ করে থাকি। চুলে চিরুনি দিই। মাথায় বেণী করি। শুধু চেহারাটাই একটু বিদঘুটে। (চলবে)
(গত দিনের পর)তো, এই টুপলি ডোবার জলে গলা বাড়িয়ে বিগমেরীকে দেখছে। আর মনে মনে বলছে। বাহ্, সুন্দর তো বিগমেরী। এমন সুন্দর ফ্রক, এমন সুন্দর দোপাট্টা...
