(গত দিনের পর)
সে ওই পার্টিতে গান গাবে। আমাকেও নাচতে হবে। তাই বলছিলাম কি, আমাকে যদি একটা নীল ফ্রক বানিয়ে দিতে?
টুপলির কথা শুনে নীল অপরাজিতার ভারি গোস্সা হয়। মনে মনে বলে, কী অবাক কাণ্ড! রবিনের জন্মদিন, আর আমাকে নিমন্ত্রণ করেনি! আচ্ছা, ঠিক আছে। টুপলিকে আমি দেবো না নীল ফ্রক বানিয়ে। নীল অপরাজিতা মনে মনে আরো অনেক কিছুই বলে। কিন্তু মুখে সে কিচ্ছুই বলে না।
অপরাজিতা কিছু বলছে না দেখে টুপলি আবার বলে, কী বলি অপরাজিতা? যদি বুনিয়ে দিতে না পারো, তো তোমার গায়ের নীল ফ্রকটাই দাও না আমায়? পার্টি থেকে ফিরে এসেই তোমাকে ফেরত দিয়ে দেবো। বুঝতেই তো পারছো অপরাজিতা। আমার বন্ধুর জন্মদিন। একটু সেজেগুজে না গেলে কী হয়? তা ছাড়া, আমার কাজিন সেখানে গান গাইবে। আমিও নাচবো। তোমার নীল রঙের ফ্রক পরে নাচলে দারুণ দেখাবে আমায়। (চলবে)