(গত দিনের পর)
তার পর ধীর পায়ে চলে আসবে, ঠিক তখন একটি ব্ল্যাক স্পাইডার (কালো মাকড়শা) অপরাজিতা গাছের পাতার ফাঁক থেকে মুখ বের করে। সে টুপলিকে বলে, ওগো বন্ধু, ভেবো না, ভেবো না। তোমার তো নীল ফ্রকের দরকারই নেই।
টুপলি বলে, কেন?
ব্ল্যাক স্পাইডার বলে, কারণ, তোমার গায়ের রঙই তো নীল সবুজের মিশেল। তোমাকে কেন নীল ফ্রক পরতে হবে? তারচে’ বরং তোমার সবুজ গায়ে সাদা একখান দোপাট্টা মানাবে ভালো। তুমি যদি চাও, আমি তোমাকে আমার মিহি সুতার ‘কোবওয়েব’(জাল) দিয়ে একটি সাদা দোপাট্টা বুনিয়ে দেই। সবুজ গায়ে সাদা রঙের দোপাট্টা! ভালোই মানাবে তোমায়।
ব্ল্যাক স্পাইডারের কথা শুনে টুপলির কান্না থামে। তার মনে নতুন ভাবনা উঁকি দেয়। ঠিকই তো! ব্ল্যাক স্পাইডারটি তো ঠিকই বলেছে। (চলবে)
(গত দিনের পর)তার পর ধীর পায়ে চলে আসবে, ঠিক তখন একটি ব্ল্যাক স্পাইডার (কালো মাকড়শা) অপরাজিতা গাছের পাতার ফাঁক থেকে মুখ বের করে। সে টুপলিকে...
