(গত দিনের পর)
আমার নিজের গায়ের রঙই তো নীল-সবুজ। তার মধ্যে মাঝে মাঝে নকশা কাটা। এমন গায়ে অতিরিক্ত নীল ফ্রক চড়ালে খুব একটা মানাবে না। তারচেয়ে বরং সাদা দোপাট্টায় আমাকে মানাবে বেশ।
তাই টুপলি বলে, তুমি তো ঠিকই বলেছ, কালো বন্ধু আমার। একটা দোপাট্টা হলেই তো আমার চলে যায়। তুমি আমাকে দিবে একটি দোপাট্টা বুনিয়ে? মিহি সুতোয় বুনা দোপাট্টা?
ব্ল্যাক স্পাইডার বলে, অবশ্যই দেবো তোমাকে। আজ রাতেই বুনিয়ে রাখব। কাল সকালে ডোবার ধারে বসে থেকো, আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসব ক্ষণ। সাদা মিহি সুতার বুনা আমার কোবওয়েবের দোপাট্টা। যার কোনো তুলনা পাবে না তুমি কোথাও। (চলবে)
