(গত দিনের পর)
সকালের শিশির ভেজা ঘাসে একটি রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। সে টুপলির নিরাশ হওয়া কথাটি শুনতে পায়। আর তখনই সে নরম মিষ্টি স্বরে বলে, চিন্তা করো না টুপলি। আমি বলে দিচ্ছি গোলাপি রঙের প্যারাসল কোথায় পাবে তুমি।
রঙিন প্রজাপতির কথাটি টুপলি ও ব্ল্যাক স্পাইডার দু’জনেই শুনতে পেল। তাকিয়ে দেখে ঘাসের ডগায় একটি প্রজাপতি বসে আছে। টুপলি প্রজাপতির দিকে তাকিয়ে বলে, কী বললে তুমি?
প্রজাপতি বলে, ওই যে ফুলবাগানের পাশে বাঁশের বেড়া, দেখতে পাচ্ছ? ওখানে অনেকগুলো বড় বড় মাশরুম জন্মেছে। মাশরুমগুলোর বেশ কয়েকটা হালকা রঙিন, গোলাপি রঙের। ওখান থেকে তোমার পছন্দমতো একটি তুলে এনে তোমার প্যারাসল বানিয়ে নিতে পারো। মাশরুমগুলো বেশ হালকা, সফট এবং সুন্দর। (চলবে)