ছোট্ট বন্ধুরা,

লেখাপড়ার অবসরে তোমরা কী করো? হয় তো বিভিন্ন ধরনের খেলনা নিয়ে খেলা করো। কালাইডাস্কৌপ নিয়ে কখনো খেলেছ কি? এটি কী? একধরনের চোঙাকৃতি খেলনাকে বলে কালাইডাস্কৌপ। এর ভেতরে অনেক রঙের কাচ ও আয়না থাকে এবং যা ঘোরালে ক্রমাগত পরিবর্তনশীল রঙ ও নকশা দেখা যায়। এবার কালাইডাস্কৌপের ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।