পাঁচ.
এ কথা শোনার পর সেনাপুত্রের একটু রাগই হলো, বলল, ‘ওহে বুড়ো, তুমি যেরকম লম্বা, তার চেয়ে তুমি অনেক ভারী। তোমার এত ভার আমি আর বইতে পারছি না। কি নাম তোমার?’
‘স্যার বাজ। তুমি আমাকে বাজ বলে ডাকতে পার।’
এ কথা শোনার পর সেনাপুত্র তাকে বলল, ‘আমি কিন্তু আর তোমাকে বয়ে নিয়ে যেতে পারব না। আমি খুশি হব যদি তুমি আমার সাথে হেঁটে চল।’
‘কিন্তু তুমি আর একটু পথ মানে নয় মাইল গিয়ে বাক্সটা খুললেই ভালো করতে। তাতে তুমি ভালো কিছু হয়তো পেতে। যা হোক, আমার মনিবের আদেশে এখন আমি তোমার দাস। আমি তোমার সেবা করতে চাই। বল তোমার কি দরকার?’
এক বিঘৎ বুড়োর কথা শুনে সেনাপুত্রের খুব হাসি পেল, বলল, ‘এইটুকু মানুষ তুমি, তুমি আবার কি সেবা করবে আমার?’
‘বলেই দেখুন মালিক।’ বুড়ো জবাব দিলো।
সেনাপুত্র বলল, ‘ওহ্, আমার খুব খিদে পেয়েছে। এই নাও পাঁচটা টাকা। আমার কাছে এইই আছে। আমার জন্য দ্রুত কোথাও গিয়ে খাবার কিনে নিয়ে এসো।’ (চলবে)
পাঁচ.এ কথা শোনার পর সেনাপুত্রের একটু রাগই হলো, বলল, ‘ওহে বুড়ো, তুমি যেরকম লম্বা, তার চেয়ে তুমি অনেক ভারী। তোমার এত ভার আমি আর বইতে...
