(গত দিনের পর)
সেই সাথে রাজকন্যাকেও তুলে নিলো আকাশে।
আসলে ওটা দমকা হাওয়া ছিল না। ওটা ছিল ৯ মাথাওয়ালা বিশাল এক বাজপাখির আক্রমণ। ভয়ঙ্কর বাজপাখি সেটি। পাখিটি তার দুই ডানা ঝাপটিয়ে বাতাসে যখন ঘুর্ণন সৃষ্টি করে তখন বাতাসের ঝাপটায় যে-কেউ উঠে যায় উপরে। বাজপাখিটি তখন তাকে দু’পায়ের নখরে ধরে উড়িয়ে নিয়ে যায় ওই দূর পশ্চিমের পাহাড়ে। এবার সেভাবেই বাজপাখিটি তুলে নিয়ে যায় রাজকন্যাকে। কোথায় নিয়ে যায়? কেউ জানে না।
হ্যাঁ, কেউ না জানলেও জানে শুধু তরুণ এক রাখাল ছেলে। ছেলেটি তখন কাস্তে হাতে মাঠের দিকে হেঁটে যাচ্ছিল।
(চলবে)
