(গত দিনের পর)
তারপর উদ্ধার করে আনবে রাজকন্যাকে।
বিকেল বেলায় পাহাড়ের কোলে গিয়ে পৌঁছাল রাখাল ছেলেটি। এরপর খুঁজে বের করল সেই অন্ধ কূপটিকে। এই কূপের ভিতরেই বাস করে দানবরূপী বাজপাখিটা।
রাজকন্যাকে উদ্ধার করতে গিয়ে রাখাল ছেলেটির মনে হলো, তার যেন কোন ভয় নেই। কী একটা প্রেরণা তার হৃদয়ে খেলা করছে। এই প্রেরণার কাছে জীবনের মায়া থাকে, কিন্তু কোনো ভয় ডর থাকে না। কূপের সন্ধান পেয়ে সে সিদ্ধান্ত নিলো- এই অন্ধ কূপের ভিতরে নামবে সে। এর পর যা-ই ঘটে ঘটুক। হাতে তার খোলা তরবারি। বাজপাখি অথবা অন্য কোনো দানব তাকে আক্রমণ করলে সেও ছেড়ে দেবে না। তরবারি চালানোর শিক্ষা তারও জানা আছে। (চলবে)
