ছোট্ট বন্ধুরা,
তোমাদের অনেকেই হয়তো জাফরান চেনো, তাই না? এটি কী? পুষ্পবিশেষের কেশর; এক ধরনের ফুলের কেশর। এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন কোনো খাবার সুস্বাদু করতে মসলা হিসেবে। তার মানে তোমরা জাফরানকে মসলাও বলতে পারো। বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করতেও এর ব্যবহার রয়েছে। বড় হয়ে তোমরা এ বিষয়ে জানতে পারবে। এবার ফুলে জাফরান দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।