সাত.
মা. মা বলে ডেকে উঠল। সুরকন্যা টুনটুনিকে জড়িয়ে ধরল। পরম মমতায় কপালে আদর দিয়ে বলল, আমার সোনা মেয়ে, টুনটুনি, আমি ফিরে এসেছি। আজ থেকে আমি তোমাকে ঘুম পাড়াব। পৃথিবীর সব শিশুকে ঘুম পাড়াব। তোমরা জেগে থাকবে না। ঘুমরাজ্যে বেড়াতে যাবে। সুন্দর স্বপ্ন দেখবে।
তোমাদের স্বপ্নগুলো দিনের আলোয় বাস্তবে রূপ দেবে।
ঝলমলে রোদের আলো জানালা দিয়ে প্রবেশ করলো। টুনটুনির ঘুম ভেঙে গেল। টুনটুনি চোখ মেলে তাকাল। আপন মনে বলল, আহা! স্বপ্নটা কী সুন্দর ছিল। যদি সত্যি হতো!
সত্যিই যদি মা পরী হয়ে ফিরে আসত!
(শেষ)