(গত দিনের পর)

তাকে আর পাবে না তুমি। এবার চল রাজার কাছে যাই। তোমাকে আমিই উদ্ধার করেছি। এই শর্ত মেনে নাও এবং তোমার বাবাকে গিয়ে সেটিই বলবে।
রাজকন্যাকে নিয়ে অচিন যুবকটি দ্রুত ছুটে চলে রাজপ্রাসাদের দিকে।
কূপের ভিতর আটকা পড়ে রাখাল ছেলেটি বুঝলো কূপের এ পথে আর ফিরে যাবার সাধ্য নেই তার। সে আরো বুঝে নিলো কোনো সুন্দরীকে অন্যের জিম্মায় ছেড়ে দিতে নেই। অর্থ-কড়ি, টাকা-পয়সা হাতছাড়া করলেও হয়তো ফিরে পাওয়া যায়। কিন্তু কোনো সুন্দরী নারীকে হাতছাড়া করলে তাকে আর ফিরে পাওয়া যায় না, যদি না সেই নারী চির বিশ্বস্ত হয়।
কিন্তু এখন আর কী-ইবা করার আছে তার? আগে তো এই পাতালপুরী থেকে বের হতে হবে।
(চলবে)