ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই বিভিন্ন ধরনের পাখি চেনো, তাই না? ছোট-বড় আর কত্ত রঙের পাখি! পেলিক্যান পাখির নাম তোমরা হয়তো শুনে থাকবে। কেউ কেউ হয়তো দেখেও থাকবে। এটি একটি পরিযায়ী পাখি। তার মানে এ পাখি নির্দিষ্ট সময়ের জন্য আমাদের দেশে আসে বিদেশ থেকে। সময়মতো আবার চলেও যায়। পেলিক্যান একটি বড় আকৃতির জলচর পাখি। এবার ছবি দেখো এবং মজা করো। অবসরেই শুধু আঁকবে।