খেলোয়াড় হিসেবে অনেকবারই বাংলাদেশকে কটাক্ষ করেছেন ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ২০১০ সালে খেলতে এসে বাংলাদেশকে ‘অর্ডিনারি’ দল বলে তাচ্ছিল্য করেন। গত বৃহস্পতিবার চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ শেষেও বাংলাদেশকে আরেকবার খোঁচা মারেন তিনি।
ভারত ৬ উইকেটের সহজ জয় পেলেও একটা সময় ম্যাচে নাটকীয়তার উপলক্ষ তৈরি হওয়ার সুযোগ ছিল। ৮৩ বলে ৬৩ রানের সময় লোকেশ রাহুলের ক্যাচ মিস করেন জাকের। সেই ক্যাচ মিস না করলে ভারত আরেকটু চাপে পড়ত বলে মনে করেন ভারতের আরেক সাবেক ব্যাটার পার্থিব প্যাটেল। এমন মন্তব্যের উত্তরে শেবাগ বলেন, ‘তখনো হার্দিক পান্ডিয়া, জাদেজা ছিল। আর এদের (বাংলাদেশ) জন্য কুলদীপ যাদবই যথেষ্ট ছিল।’
শেবাগ আরো বলেন, সেঞ্চুরিয়ান শুবমান গিল ম্যাচের পরিস্থিতি অনুযায়ী একটু সময় নিয়ে না খেললে আরো আগে জয় পেত ভারত। এটি খুবই সহজ ম্যাচ ছিল। জয় নিশ্চিত হওয়ার সময় ২১ বল বাকি ছিল। গিল একটু ধীরে খেলছিল। রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়াররা আরেকটু সময় ক্রিজে থাকলে ৩৫ ওভারেই ম্যাচটা শেষ হতো।
বাংলাদেশ কখনোই ভারতের মনে ভয় ধরাতে পারেনি বলেও জানিয়েছেন শেবাগ। ‘আমার মনে হয় না, সমর্থকদের মনে কখনো চিন্তা ঢুকেছে। এটা বাংলাদেশ, তোমরা যেভাবে প্রশংসা করছ মনে হচ্ছে তারা অবিশ্বাস্য এক দল। বাংলাদেশ কি ভয় ধরিয়েছিল? খেলার সময়ও কখনো ভয় পাইনি। এটা বাংলাদেশ- অস্ট্রেলিয়া বা পাকিস্তানের মতো নয় যে আনপ্রেডিক্টেবল। ম্যাচ চলাকালীন মনে হয় না সমর্থকরা ১ শতাংশ ভয় পেয়েছে।’
অথচ ৫ উইকেট নেয়া মোহাম্মদ শামি ম্যাচ শেষে জানিয়েছেন, ‘বাংলাদেশ তিন স্পিনার নিয়ে খেললে আরও কঠিন হতে পারত ভারতের রান তাড়া করা। আমরা তিন স্পিনার নিয়ে খেলেছি। তারা দু’জন স্পিনার রেখেছিল। এখানে সম্ভবত আমরা একটু এগিয়ে গেছি। তাদের তিন স্পিনার থাকলে রান তাড়া আরেকটু কঠিন হতে পারত। তবে এটা আমাদের কম্বিনেশন। ওটা তাদের।’
টাইগারদের নিয়ে শেবাগের কটাক্ষ
খেলোয়াড় হিসেবে অনেকবারই বাংলাদেশকে কটাক্ষ করেছেন ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ২০১০ সালে খেলতে এসে বাংলাদেশকে ‘অর্ডিনারি’ দল বলে তাচ্ছিল্য করেন। গত বৃহস্পতিবার চ্যাম্পিয়নস ট্রফির...
