আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের খেলতে দলের সাথে যোগ দিতে আজ সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
জ্বরের কারণে গত ১ অক্টোবর দলের সাথে যেতে পারেননি শান্ত। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টেও অংশ নিতে পারেননি তিনি।
দলের সাথে শান্তর যোগ দেয়ার বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য সংযুক্ত আরব আমিরাতে দলের সাথে যোগ দিতে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়বেন শান্ত।’
জাপান থেকে ফেরার পর শান্তর বেশ কিছু ডাক্তারি পরীক্ষা করা হয় শান্তর। কারণ প্রাথমিকভাবে তার ডেঙ্গু হওয়ার আশঙ্কা করা হয়েছিল।
চিকিৎসকদের পরামর্শে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং গত গতকাল রোববার বোর্ডের মেডিক্যাল বিভাগের খেলার ছাড়পত্র পান শান্ত।
ছাড়পত্র পাওয়ার আগেই মিরপুরের একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন শুরু করেছিলেন শান্ত। গতকাল ও আজ সোমবার সকালেও অনুশীলন করেছেন তিনি।
আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে নামবে বাংলাদেশ।






