১৯৭৪ সালে একবারই হয়েছিল কাবাডি টেস্ট সিরিজ। ৫ ম্যাচের সিরিজ হয়েছিল ঢাকা, দিনাজপুর, ফরিদপুর, কুমিল্লা ও টাঙ্গাইলে। বাংলাদেশ শুধু টাঙ্গাইলের ম্যাচটিই জিতেছিল। দলে সে সময়ের তরুণ খেলোয়াড় বর্তমানে সংগঠক আমির হোসেন পাটোয়ারি এবং বর্তমান কোচ সুবিমল এখনো বেঁচে থাকলেও হারিয়েছেন তাদের সহখেলোয়াড় জাহাঙ্গীর আলম, রশিদ, আব্দুল কাদের ও মকবুল হোসেনকে। ৫১ বছর পর ফের মাঠে গড়াচ্ছে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। প্রতিপক্ষ নেপাল। যে কোন কাবাডি টুর্নামেন্টে তাদেরকে সবসময়ই হারিয়েছে বাংলাদেশ কাবাডি পুরুষ দল। এবারও নেপালকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ ও নেপালের পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। গতকাল দুই দলের অধিনায়কের উপস্থিতিতে পল্টন ময়দানে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মিজানুর রহমানকে অধিনায়ক করে ১৬ বাংলাদেশ দলও ঘোষণা করা হয়। পল্টন ময়দানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি হবে ২২,২৩, ২৫, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচই শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।
নেপাল কাবাডি দলের ম্যানেজার খেম শর্মা বলেন, ‘এখানে আসতে পেরে আমরা খুব সম্মানিত। এর মধ্য দিয়ে দুই দেশের কাবাডির সম্পর্ক আরো গভীর হবে। ভবিষ্যতে আমরা বাংলাদেশ দলকেও টেস্ট সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানাবো।’
বাংলাদেশ-নেপাল টেস্ট কাবাডি সিরিজ আজ শুরু
১৯৭৪ সালে একবারই হয়েছিল কাবাডি টেস্ট সিরিজ। ৫ ম্যাচের সিরিজ হয়েছিল ঢাকা, দিনাজপুর, ফরিদপুর, কুমিল্লা ও টাঙ্গাইলে। বাংলাদেশ শুধু টাঙ্গাইলের ম্যাচটিই জিতেছিল। দলে সে সময়ের...
