দিনক্ষণ চূড়ান্ত হয়েছে এবারের ইসলামী সলিডারিটি গেমসের। ষষ্ঠ এই গেমস অনুষ্ঠিত হবে এ বছরের ৭-২১ নভেম্বর। সৌদি আরবের রাজধানী রিয়াদে হবে এই আসর। ২০২২ সালে তুরস্কের কোনিয়াতে সর্বশেষ ইসলামী সলিডারিটি গেমস হয়েছে। এরপর ক্যামেরুনের ইয়াউন্ডিতে এই আসর হওয়ার কথা থাকলেও পরে উত্তর-পশ্চিম আফ্রিকার দেশটি পিছু হটে। পরে রিয়াদ গেমসটি আয়োজনে উদ্যোগী হয়। এবার মোট কয়টি ডিসিপ্লিনে খেলা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। গত সলিডারিটি গেমসে বাংলাদেশ আরচারিতে একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছিল।
এ দিকে আজ ও আগামী কাল এসএ গেমস নিয়ে সভা দক্ষিণ এশিয়ান অলিম্পিক কমিটির (এসএওসি)। পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা গেমস। পাকিস্তান এই বছর গেমসটি করতে চাইলেও বাস্তবে তারা করতে পারবে কি না সন্দেহ। সে বিষয়েই আলোচনা হবে সভায়। এ বছর অক্টোবরেই মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে অনুষ্ঠিত হবে ইয়ুথ এশিয়ান গেমস। ২২-৩১ অক্টোবর এই গেমসের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। বিওএ এখনো ঠিক করেনি তারা কোন কোন ডিসিপ্লনে অংশ নেবে। এই এশিয়ান ইয়ুথ গেমস সর্বশেষ ২০১৩ সালে অনুষ্ঠিত হয়েছিল।
