ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলা সোমবার বিকেলে কোনাবাড়ী চরপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ১-০ গোলে গালিভ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
কোনাবাড়ী চরপাড়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ। খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইব্রাহীম খলিল শান্তর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলিল নয়ন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক তোতা। স্বাগত বক্তব্য রাখেন কোনাবাড়ী চরপাড়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সভাপতি সোলাইমান কবির।
খেলায় স্বপ্নিল একাদশকে ১-০ গোলে গালিভ স্পোর্টিং ক্লাব পরাজিত করে।
অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে এলইডি টিভি তুলে দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



