মালেতে বাংলাদেশ দলের অবস্থানস্থল, অনুশীলনের মাঠ হ্যানভেরু এবং মালে স্টেডিয়াম কয়েক মিনিটের হাঁটা দূরত্বের।

রোববার হ্যানভেরু মাঠে বাংলাদেশ দলের অনুশীলনের সময় ছিল বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত। তবে আগের দুই দিন বিশ্রামে কাটানো জামাল-তপুদের কাল কঠোর অনুশীলন করানোর জন্য কোচ দেড় ঘণ্টার বদলে দুই ঘণ্টা ব্যয় করেন। এতেই অনুশীলন শেষে আর হোটেলে ফেরার গাড়ি পায়নি বাংলাদেশ দল।

বাংলাদেশ দল সাড়ে পাঁচটায় অনুশীলন শেষ না করায় তাদের জন্য বরাদ্ধকৃত গাড়ি মালদ্বীপ দলকে খেলা শেষে বহনের জন্য চলে যায়। বাংলাদেশ দলকে বলা হয় আরো আধা ঘণ্টা মশার উৎপাত করা মাঠে বসে থাকতে। কিন্তু বাংলাদেশ দল এর অপেক্ষা না করে হেঁটেই চলে যায় হোটেলে।

তবে বিষয়টা অন্য জায়গায়। করোনার কঠোর বায়োবাবলে একই বাস কেন দুই দল ব্যবহার করবে। প্রতি দলের জন্যতো আলাদা বাস থাকতে হবে। এই এক বাস দুই দলকে ব্যবহার করতে দেয়াতেই ক্ষুদ্ধ বাংলাদেশ দল।