নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানসহ সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ সকল রাজবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢেলাপীর মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের আয়োজন করে সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামী। সভাপতিত্ব করেন জেলা মজলিসের শূরা সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামী আমির হাফেজ আব্দুল মুনতাকিম। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা সেক্রেটারি গাওহার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর জামায়াতে ইসলামী আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী, কামারপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাজহারুল ইসলাম।
উপজেলা জামায়াতে ইসলামী আমির হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, পুলিশ দিয়ে গ্রেফতার ঠেকানো যাবে না। সরকার আতঙ্কিত হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার বন্ধ করে সজল রাজবন্দী নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।



