জনপ্রিয়তার দিক থেকে ফুটবল দুনিয়ায় আর্জেন্টিনা বিশেষ স্থান রয়েছে। তবে জনপ্রিয়তার তুলনায় তাদের সাফল্য নিতান্তই কম। অনেকের মতে, এর জন্য দায়ী কোচ। কোচের দুর্বলতার কারণেই নিশ্চিত সাফল্যও হাতছাড়া হয়ে গেছে। এই সমস্যা সমাধানের চেষ্টাও হয়েছে। কিন্তু কাজের কাজটি হচ্ছিল না। কিংবদন্তী দল আর্জেন্টিনায় কত মহারথী কোচ এলো আর গেল। সাফল্যের খাতায় দুই-একজন ছাড়া তেমন কেউ নাম লিখাতে পারেনি।

এরমধ্যে ১৯৯৩ সালে আর্জেন্টিনা যে কোচের হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ জিতল, তিনি হলেন আলফিও বাসিল। তিনি আর্জেন্টিনা দলে ১৯৯০-১৯৯৪ পর্যন্ত দায়িত্বে ছিলেন। এরপর দেখতে দেখতে ৩৬ বছর চলে গেলো সাফল্যের খাতায় আর উঠে না কারো নাম। এদিকে আর্জেন্টিনায় জন্ম নেয়া এক অপ্রতিরোধ্য প্রতিভাবান খেলোয়াড় লিও মেসির ক্যারিয়ারের শেষ অধ্যায়টুকুও চলে আসছিল।কিন্তু তার প্রাপ্য মুকুটটি পরা হচ্ছে না। ২০১৪ বিশ্বকাপে কোচ আলহান্দ্রো সাবেলার অধীনে মেসিরা ফাইনাল পর্যন্ত গেল। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে এসে আবারো ভাগ্যের নির্মম পরিহাস ঘটল। ০-১ গোলে জার্মানির কাছে হেরে মেসির দীর্ঘদিনের লালিত স্বপ্নটা আরো দীর্ঘ হয়ে গেল।

এরপর ২০১৮ বিশ্বকাপে কোচ সাম্পাওলির অধীনে খেলতে গিয়ে ভরাডুবি হলো আর্জেন্টিনার। তারপর দায়িত্ব নিলেন লিওনেল স্কালোনি। কিন্তু এর আগে স্কালোনি ২০১৭ সালে আর্জেন্টিনার তৎকালীন কোচ হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে প্রথম আর্জেন্টিনার কোচিং প্যানেলে যুক্ত হন। পরের বছর কয়েক মাসের জন্য দেশটির অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় তাকে।

কিন্তু পুরোদমে অভিজ্ঞতা নিয়ে আসাতে লিওনেল স্কালোনির অধ্যায়ে আর্জেন্টিনা যেন তাদের পুরানো ঐতিহ্য ফিরে পেল।আর্জেন্টিনা যেন লিওনেল স্কালোনিকে পেয়ে পরাজয় নামক শব্দটা ভুলে গেছে। তবে এমন অবিশ্বাস্য জয়ের পিছনে বড় যেটা কারণ মনে করা হয়, অতীতের সকল কোচআর্জেন্টিনা দলকে শুধু মেসি-নির্ভর করে রাখতেন। মেসির পরিকল্পনা ভুল হলে সেদিন দলের করুণ পরিণতি দেখতে হতো। কিন্তু স্কালোনি এমনভাবে সাজালেন দল, যেখানে মাঠের সকল খেলোয়াড়কে মেসির মতো সমান গুরুত্ব দিয়ে, সমান দায়িত্ব দিয়ে মাঠে নামালেন। মাঠের সকল স্তরে যার দায়িত্ব সে যেন সেখানে শতভাগ পালন নিশ্চিত করে ঐদিকে নজর দিলেন। তাতে প্রতিটি ম্যাচে মেসিকে আর বাড়তি চাপ নিতে হতো না। সবাই অবদান রাখতেন ম্যাচ জয়ে।

এরই ধারাবাহিকতায় ২০২২ ফিফা বিশ্বকাপ খেলতে মাঠে নামার আগ পর্যন্ত টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে ফুরফুরে মন নিয়ে মরুর দেশ কাতারে এলো। কাতারে এসে দুর্ঘটনাবসত প্রথম রাউন্ডে সৌদি আরবের বিপক্ষে একটি ম্যাচ হেরে বাকি সব ম্যাচ অপ্রতিরোধ্য গতিতে জয় তুলে নেয়। সর্বশেষ ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকেও হারানো সক্ষমতা দেখিয়ে দিলেন বিশ্বকে।আর ফ্রান্সকে হারানোর মধ্যে দিয়ে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি যেন তার সকল অপূর্ণতাকে দূরে ঠেলে পূর্ণতা করে নিলেন। পরিণতিতে ৩৬ বছরের অপেক্ষা আক্ষেপ পূর্ণ হলো। ২০২২ সালে বর্ষসেরা কোচও নির্বাচিত হয়েছিলেন স্কালোনি।

মূলত ২০২১ সালে ৮ আগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে কোচিং পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা কোচ নির্বাচিত করেছে ফিফা। স্কালোনির কোচিংয়ে সবশেষ ৪৩ ম্যাচে আর্জেন্টিনা হেরেছে মাত্র একটিতে। তাই তো বর্ষসেরা কোচ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতায় আর কারো ঠাঁই হয়নি।

এদিকে ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালেও ব্রাজিলকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে পরাস্ত করে কোপা আমেরিকা শিরোপা জয় করে লিওনেল স্কালোনির দল। এর মাধ্যমে ২৮ বছরের শিরোপার খরা কাটাল বিশ্বের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা। সর্বশেষ গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাছাই ম্যাচেও ব্রাজিলকে তাদের ঘরের মাঠে হারানোর তিক্ত স্বাদ দিলেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
কিন্তু একটা সময় তাকে নিয়োগ দেয়া নিয়ে সমালোচনা, সন্দেহ, হতাশা কম হয়নি সমর্থক থেকে শুরু করে আর্জেন্টিনার ফুটবলের দলের অনেক প্রতিনিধিও।

স্কালোনির আর্জেন্টিনা জাতীয় দলের চোখধাঁধানো উন্নতির পিছনে গল্পটাও সুন্দর। স্কালোনি একদিকে যেমন আর্জেন্টিনা দলের সাবেক ফুটবলার, অন্যদিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২১ দল নিয়ে কাজ করার দারুণ অভিজ্ঞতাও আছে।এই অভিজ্ঞতা নিয়ে মোরা আরাউহো মনে করেন, তরুণ ফুটবলারদের সাথে তার কাজ করার অভিজ্ঞতা স্কালোনিকে বিশেষ সুবিধা দিয়েছে।

অবশেষে কোচ লিওনেল স্কালোনির অধ্যায়ের সাফল্যের খাতা পরিপূর্ণতা দেখে তার সাথে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ২০২৬ ফিফা বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করে। কিন্তু হঠাৎ দুঃখজনক ঘটনা হলো, ২২ নভেম্বর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাছাই পর্ব ম্যাচে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের দারুণ জয়ের পর স্কালোনি আর্জেন্টিনা দলকে বিদায় জানানোর ইঙ্গিত দেন। অথচ, যার হাত ধরে এত শিরোপা আর সাফল্য তাকে কিভাবে ছাড়বে আর্জেন্টিনা! এই গুঞ্জন সত্যি হয় কিনা তার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।