রাজধানীর যাত্রাবাড়িতে একটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
যাত্রাবাড়ী এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশের এ দোকানটিতে শুক্রবার দুপুর ২টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, দুপুর ২টা ৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।






