নারায়ণগঞ্জে ফতুল্লার হাজীপাড়া এলাকা মাহেলা খাতুন মহিলা মাদরাসার তিনতলার ছাদের উপরে খেলার সময় বিদ্যুৎতের ট্রান্সমিটার বিস্ফোরণে ইলেকট্রিক তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে বৈদ্যুতিক শকে আগুনের ঘটনায় দগ্ধ পাঁচ কিশোরীকে জাতীয় বার্নে আনা হয়েছিল। তাদের মধ্যে লামিয়া (১৩) নামে এক কিশোরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্ন ছিল। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের পাঁচজনকে জাতীয় বার্নে আনা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: সুলতান মাহমুদ সিকদার জানান, নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় লামিয়া নামের আরো একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার শরীরে ৫৫ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় তিনজন মারা গেল, এই ঘটনায় সুমাইয়া আক্তারের শরীরে ০৭ শতাংশ দগ্ধ ও আছিয়া আক্তারের শরীরে ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ইলেকট্রিক ফ্লেম বার্ন আছিয়া ও সুমাইয়ার ক্লিনিক্যাল কন্ডিশন বর্তমানে স্থিতিশীল। তাদেরকে ওয়ার্ডে ভর্তি দেয়া হয়েছে।