রাজধানীর উত্তরায় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের হয়েছে। সেখানে উদ্ধার তৎপরতায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আজ দুপুর ১টার পর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।

এদিকে, এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত একজন নিহতের কথা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর আগে বিমানটির পাইলট নিহতের কথা বলা হলেও তিনি মারা যাননি বলে পরে জানানো হয়।