উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমদুল্লাহ। সোমবার (২১ জুলাই) দুপুর ৩টার পর নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই বার্তা দেন তিনি।
শোকবার্তায় শায়খ আহমদুল্লাহ বলেন, ‘উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়েছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি আরো বলেন, আমরা মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি সবাইকে হেফাজতে রাখুন।
উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত একজন নিহতের কথা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর আগে বিমানটির পাইলট নিহতের কথা বলা হলেও তিনি মারা যাননি বলে পরে জানানো হয়।
এ ঘটনায় উদ্ধার তৎপরতায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসেরও আটটি ইউনিট সেখানে কাজ করছে।






