রাস্তা দৃষ্টি নন্দন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পেতে শেরপুর উপজেলার শুবলি গ্রামবাসীর উদ্যোগে প্রায় ৩ কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তার দুই পাশে ৫০০ তালগাছের চারা রোপণ করা হয়েছে। গত শুক্রবার খানপুর ইউনিয়নের শুবলি থেকে চানপুর পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে এসব চারা রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, উপজেলা চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন, কৃষি অফিসার ফারজানা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মো: মকবুল হোসেন প্রমুখ।
স্থানীয় ইউসুফ আলী বলেন, পরবর্তী প্রজন্মের কথা ভেবে রাস্তার দুই পাশে তাল গাছের চারা রোপণ করেছি।
শেরপুরে বজ্রপাত রোধে তালগাছের চারা রোপণ
রাস্তা দৃষ্টি নন্দন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পেতে শেরপুর উপজেলার শুবলি গ্রামবাসীর উদ্যোগে প্রায় ৩ কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তার দুই...





