সুনামগঞ্জের ছাতকে ৬০ বস্তা ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে ছাতক থানার এসআই সিকান্দর আলী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার ও তিন চোরাকারবারিকে গ্রেফতার করেন।
দোয়ারাবাজার থেকে ছাতকগামী একটি পিকআপ ভ্যান থেকে বাঁশখালা এলাকায় তল্লাশি চালিয়ে ৬০ বস্তায় (তিন হাজার কেজি) ভারতীয় চিনি উদ্ধার এবং দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর গ্রামের আলী হোসেন, একই গ্রামের ফয়সল মিয়া এবং নৈনগাঁও গ্রামের মো: কামরান হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চিনির বাজারমূল্য তিন লাখ টাকা।
ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।