সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী ও হত্যা মামলার আসামি আবু মুছা ওরফে কিলার মুছাকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গ্রেফতার করেছে র্যাব। গত শনিবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী।
তিনি জানান, গ্রেফতারকৃত কিলার মুছা (৪২) সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে। গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করায় বেশ কয়েকজন হতাহত হন। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলা হয়েছে।
আবুল কালাম চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে মুছা ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের তথ্য স্বীকার করেছে। তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী।
সিরাজগঞ্জের অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী মুছা গ্রেফতার
সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী ও হত্যা মামলার আসামি আবু মুছা ওরফে কিলার মুছাকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গ্রেফতার করেছে র্যাব। গত শনিবার...

