কুয়াকাটার পুনামাপাড়ার ব্যবসায়ী সানু মিয়ার মাছের ঘেরে রাতের আধারে বিষপ্রয়োগ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
ক্ষতিগ্রস্ত শানু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, গভীর রাতে কে আমার এত বড় ক্ষতি করল তা আমি জানি না। সকালে এসে দেখি আমার ঘেরের সব মাছ ভেসে উঠছে। পানি বেশি থাকায় তাৎক্ষণিক মাছ ধরতেও পারছি না। আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, আমি এর বিচার চাই।
লতাচাপলি ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাংগঠনিক, সিনিয়র সহসভাপতিসহ ঘটনা স্থানে এসেছি। এটা খুবই দুঃখজনক।

