মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে হালিমা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আব্দুল হান্নান আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বসতবাড়ির অদূরে খোলা জায়গায় কাজ করছিলেন আব্দুল হান্নান ও তার স্ত্রী হালিমা বেগম। বেলা ১টার দিকে হঠাৎ হালকা বৃষ্টির সাথে বজ্রপাত হলে আহত হন স্বামী-স্ত্রী দু’জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিলে চিকিৎসক হালিমা বেগমকে মৃত ঘোষণা করে। আব্দুল হান্নানের অবস্থা আশঙ্কাজনক না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আশরাফুল আলম শুভ বলেন, হাসপাতালে আসার আগেই আহত নারীর মৃত্যু হয়। বজ্রপাতে তার স্বামী আবদুল হান্নানও আহত হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত।