চকরিয়া ডুলাহাজারা চা বাগান এলাকায় বন্যহাতির আক্রমণে তাহরা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বসতবাড়ি থেকে রাতে প্রকৃতির ডাকে বের হলে বন্যহাতির আক্রমণে শিকার হন তাহরা বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তাহরা বেগম ডুলাহাজারা চা বাগান এলাকার সুলতান আহমদের স্ত্রী।
ফঁাঁসিয়াখালি রেঞ্জ কর্মকর্তা মেহারাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।