ঢাকার দোহার উপজেলায় বিসিআইসি সার ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া দামে সার বিক্রি ও নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ ওঠেছে কিছু ডিলারের বিরুদ্ধে।
জানা যায়, কাগজে কলমে আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় একজন করে বিসিআইসি ডিলার ও ডিলারদের অধীনে উপজেলার ৪০ জন সাব ডিলার রয়েছে এ উপজেলায়। কিন্তু ডিলার ও সাব ডিলার নিয়োগে কোনো নিয়মনীতি মানা হয়নি। প্রতিটি ইউনিয়নে ডিলারদের নিজস্ব বিক্রয় পয়েন্ট থাকার কথা থাকলেও তা নেই। এক ইউনিয়নের ডিলার অন্য ইউনিয়নে ব্যবসা করছেন। এক ব্যক্তি একাধিক সারের ডিলার নিয়ন্ত্রণেরও অভিযোগ রয়েছে।
উপজেলার বিসিআইসি ডিলারের মধ্যে আবদুল আলীম তার বাড়ি নয়াবাড়ি ইউনিয়নে আন্তা গ্রাম হলেও তিনি পাশের উপজেলা কুসুমহাটির ডিলার নিয়ে ব্যবসা করছেন। তার বিক্রয় পয়েন্টও নেই। খুচরা পর্যায়ে কৃষকদের কাছ থেকে বেশি দামে সার বিক্রির অভিযোগে একাধিকবার উপজেলা সার বীজ মনিটরিং কমিটি তাকে সতর্ক করলেও তিনি তা মানেননি। সুতারপাড়া, নারিশা ও মুকসুদপুর ইউনিয়নের সার ডিলার নিয়ন্ত্রণ করছেন নারিশার ইউনিয়নের ডিলার রাকিব বিন হাসেম রিপন নামে এক ব্যক্তি। রিপন নারিশা ইউনিয়নের সারের ডিলার। তার শ্বশুরের নামে ও মুকসদুপুরে স্ত্রী নামে ডিলারশিপ নিয়ে তিনি ব্যবসা পরিচালনা করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তিনি ক্ষমতাসীনদের পক্ষে পাঠে সরব ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন জানান, আমার কাছে এখনো কেউ এ ধরনের অভিযোগ নিয়ে করেনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবো।
দোহারে ডিলারদের বিরুদ্ধে চড়া দামে সার বিক্রির অভিযোগ
ঢাকার দোহার উপজেলায় বিসিআইসি সার ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া দামে সার বিক্রি ও নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবসা...





