বঙ্গোপসাগর তীরে দুবলারচরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের এবারের রাস উৎসব শুরু হবে আগামী ১৪ নভেম্বর। ১৬ নভেম্বর প্রত্যুষে পূণ্যার্থীদের সমুদ্র¯œানের মধ্যে দিয়ে তিন দিনের রাস উৎসব শেষ হবে বলে জানা গেছে।
দুবলা রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ জানান, বঙ্গোপসাগর তীরে শতবর্ষ ধরে চলে আসা সনাতন ধর্মাবলম্বীদের এ বছরের রাস উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পূূজা অর্চনার জন্য আলোরকোলে অস্থায়ীভাবে মন্দির নির্মাণ করে সেখানে রাধাকৃষ্ণের প্রতিমা স্থাপন করা হবে। রাস উৎসব উপলক্ষে চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাসহ দেশ বিদেশের কয়েক হাজার সনাতন ধর্মের পূণ্যার্থী দুবলার আলোরকোলে সমবেত হবেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, দুবলারচরের রাস উৎসবে সনাতন ধর্মের লোকজন ছাড়া অন্য কাউকে যাওয়ার অনুমতিপত্র দেয়া হবে না।
দুবলারচরে রাস উৎসব ১৪ নভেম্বর শুরু
বঙ্গোপসাগর তীরে দুবলারচরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের এবারের রাস উৎসব শুরু হবে আগামী ১৪ নভেম্বর। ১৬ নভেম্বর প্রত্যুষে পূণ্যার্থীদের সমুদ্র¯œানের মধ্যে দিয়ে তিন দিনের রাস উৎসব...





