দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুছা কালিমুল্লাহকে আহ্বায়ক ও প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমানত উল্লাহকে সদস্যসচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট কমলনগর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি এম এহসান রিয়াজ এবং সদস্য পদে যথাক্রমে সময়ের আলো প্রতিনিধি মোখলেছুর রহমান ধনু ও যুগান্তর প্রতিনিধি শাহরিয়ার কামাল রয়েছেন।
এ উপলক্ষে সোমবার প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ধনুর সভাপতিত্বে প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও উপদেষ্টা মিজানুর রহমান মানিক (নয়া দিগন্ত), উপদেষ্টা বেলাল হোসেন জুয়েল (সমকাল), সাবেক সভাপতি এম এ মজিদ (ইত্তেফাক), নাসির উদ্দীন মাহমুদ (দৈনিক খবর), মাকছুদুর রহমান (ভোরের ডাক) ও আবছার উদ্দিন রাসেল (খবরপত্র)।
উল্লেখ্য, গত ২৬ জুন গঠিত হয় (২০২৪-২৬) প্রেস ক্লাবের চলতি কার্যনির্বাহী কমিটি। সম্প্রতি কমিটির কর্মকর্তাদের সাংগঠনিক নিষ্ক্রিয়তা, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগে সাধারণ সম্পাদকসহ ১৭ সদস্যের মধ্যে ১১ জন্যই ওই কমিটিকে অনাস্থা দেন।





