বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক গোলাম রব্বানী বলেছেন, বাংলাদেশের শ্রমিকরা সবদিক থেকে নির্যাতিত। বৈষম্যহীন শ্রমনীতির একমাত্র গ্যারান্টিই হলো ইসলাম। ইসলামী আইন ও শ্রমনীতি ছাড়া শ্রমিকের মুখে হাসি ফুটতে পারে না। গতকাল মঙ্গলবার দিনাজপুর শিশু অ্যাকাডেমি অডিটোরিয়ামে ফেডারেশন দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ফেডারেশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং জামায়াতের আমির প্রিন্সিপাল আনিসুর রহমান, উপদেষ্টা ও জেলা সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক আবুল হাসেম বাদল, নীলফামারী জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান জুয়েল।
দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা শাখার ২৫-২৬ সালের সভাপতি জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এনামুল হকসহ ৩৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান শেষে ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে দিনাজপুরে শহীদ শ্রমিক নেতা জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।