সাতক্ষীরার কালিগঞ্জে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৮১তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। গত রোববার কালিগঞ্জ থানা রোডে এর উদ্বোধন করেন খুলনা জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফেরদৌস হাসান।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির এফএভিপি ও নলতা মোবারকনগর শাখার ব্যবস্থাপক শহিদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি শাহাদাৎ হোসেন, জামায়াতে ইসলামী কালিগঞ্জ শাখার আমির মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, ব্যবসায়ী শেখ রিয়াজুল ইসলাম প্রমুখ।
খুলনা জোনাল অফিসের এসপিও অহিদুজ্জামানের সঞ্চালনায় ও কালিগঞ্জ উপশাখার ইনচার্জ আহসান হাবিবের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।