নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রুবেলকে (৩০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার গভীর রাতে উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদের মটুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সাইফুল ইসলাম ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি নেতা সলিসিটর ইকরামুল হক মজুমদারকে হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে উপজেলার পেরিয়া ইউপির মটুয়া গ্রামের তার শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ওসি ফজলুল হক বলেন, সাইফুল ইসলাম বিএনপি নেতা সলিসিটর ইকরামুল হক মজুমদারকে হত্যাচেষ্টা মামলায় ৪ নম্বর আসামি। তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হবে।