ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপর ইউনিয়নের দিঘলগ্রামে গত ৯ ডিসেম্বর প্রতিপক্ষের হামলায় বাদশা মোল্যা নিহতের ঘটনায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে অর্ধশতাধিক বাড়িঘর। এখন তারা আশ্রয় হারিয়ে অন্যত্র মানবেতর জীবনযাপন করছেন। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা চান। সেই সাথে বাদশা হত্যার সাথে জড়িতদের বিচার দাবি জানান। এদিকে পুলিশ জানায়, বাড়িঘরে হামলায় ক্ষতিগ্রস্থরা যদি বাড়ি ফিরতে চান তাহলে প্রশাসন তাদের নিরাপত্তা দেবে।
দুর্বৃত্তরা যাদের বাড়িঘর ভেঙে দিয়েছে তারা হলেন রহিম মোল্যার ছেলে টিপু সুলতান, টিটুল, মিটুল, মনো মোল্যার ছেলে মজনু, ফজলু, বিল্লাল, ছনো মোল্যার ছেলে নুর ইসলাম, হবিবার মোল্যার ছেলে মাসুদ, সুজন, মোখলেচ মোল্যার ছেলে তুষার, লিটন, ইব্রাহিম মোল্যার ছেলে চয়ন, মন্টু মোল্যার ছেলে জাহাঙ্গীর, আনোয়ার, দুলাল মোল্যার ছেলে লাকু, সাহেব আলী, ফটিক মোল্যার ছেলে হকছদ্দি, মাহাতাব, বক্কার মোল্যার ছেলে বাচ্চু ও ফিরোজ, মঙ্গল মোল্যার ছেলে রাজ্জাক, আফাঙ্গীর, জেনারুল, হামিদুর, নয়ন মোল্যার ছেলে বজলু, নজরুল, সাদ্দাম, গোলাম নবীর ছেলে লাল্টু, লাড্ডু ও ইছাহাক মোল্যার ছেলে রেজাউল ও হাফিজুল।





