শিল্পাঞ্চল আশুলিয়ায় বাইপাইলে মশলা ও নিষিদ্ধ পলিথিনের পাইকারি দোকানে অগ্নিকাণ্ডে আটটি দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় রমজান আলী সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের জোন-ফোর ডিএডি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ডিইপিজেড স্টেশন থেকে তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে জিরাব ফায়ার স্টেশন থেকে আরো তিনটি ইউনিট এসে যোগ দেয়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি। এ ছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কেও এখন কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।