যশোরে আদ-দ্বীন ফাউন্ডেশনের আয়োজনে তিনদিনের নাশিদ অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল ইতিহাস সৃষ্টি করেছে। শুক্রবার শেষ দিনে দুপুর থেকে মাহফিলে মানুষের ঢল নামে। চারদিক থেকে জনস্রোত ছিল পুলেরহাটমুখী। অনেকেই সকাল ১০টার পর থেকে মাহফিল ময়দানে হাজির হন। আয়োজকরা মাগরিবের আগে জানায়, মাহফিলে প্রায় ১৫ লাখ মানুষের আগমন ঘটেছে। যদিও অনেকের বক্তব্য ‘মানুষের উপস্থিতি ১৫ লাখের বেশি।’ তারা আসেন প্রখ্যাত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনার জন্য।
আদ-দ্বীন ফাউন্ডেশন যশোর শহরতলির পুলেরহাটে তাদের মেডিক্যাল কলেজের পাশে তিনদিনব্যাপী নাশিদ অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের আয়োজন করে। তিনদিনের এ ওয়াজ মাহফিলে দেশের প্রখ্যাত বক্তা ও ইসলামি সঙ্গীতশিল্পীদের নিমন্ত্রণ জানানো হয়। দু’ ক্ষেত্রের আইকনদের সরাসরি দেখতে এবং কথা শুনতে মানুষের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়। উচ্ছ্বসিত মানুষের জন্য বিস্তীর্ণ মাঠজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করে আদ-দ্বীন। পৃথক প্যান্ডেল নির্মাণ করা হয় নারীদের জন্য। আয়োজকদের দাবি, যেভাবে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে তাতে ৩০ লাখ মানুষ বসতে পারবে।
মানুষের মন্তব্য, যশোরে এমন অনুষ্ঠান কখনো হয়নি। আয়োজকরা বলছেন, এটির মাধ্যমে যশোরে রচিত হলো নতুন ইতিহাস।
যশোরে ইতিহাস সৃষ্টি করা মাহফিলে মানুষের ঢল
যশোরে আদ-দ্বীন ফাউন্ডেশনের আয়োজনে তিনদিনের নাশিদ অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল ইতিহাস সৃষ্টি করেছে। শুক্রবার শেষ দিনে দুপুর থেকে মাহফিলে মানুষের ঢল নামে। চারদিক থেকে জনস্রোত...





