লক্ষ্মীপুরের রামগতিতে জমির মালিকানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর মেহার গ্রামের ছালেক মিয়ার ব্রিকস ফিল্ডের উত্তর পাশের সয়াবিন খেতে এ ঘটনা ঘটে। এ নিয়ে রামগতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে নুরুল আমিন ও তার ভাতিজা শাহাদাত গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে নুরুল আমিন ও তার স্ত্রী মমতাজ বেগম তাদের দখলীয় জমিতে চাষ করা সয়াবিন দেখতে যায়। এ সময় নুরুল আমিনের ভাতিজা শাহাদাতের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।