সিরাজগঞ্জে এক তরুণী যাত্রীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা (৩৬) নামে ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। নির্যাতিত তরুণী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা মধ্যপাড়া গ্রামের মো: আলতাফ হোসেন খানের মেয়ে।
মামলার বিবরণীতে জানা যায়, করোনার সময় ২০২১ সালের ২২ জুন বিকেলে গাজীপুরের চন্দ্রা থেকে দুই পুরুষ ও এক তরুণী যাত্রী নিয়ে ট্রাকচালক সোহেল রানা এবং হেলপার ওহাব শেখ বগুড়া যাচ্ছিলেন। তারা সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাশে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছলে ট্রাক নষ্ট হয়ে গেছে এমন কথা বলে ট্রাকটি থামায় এবং ট্রাক মেরামত করতে সময় লাগবে বলে যাত্রীদের জানায়।
তখন পুরুষ যাত্রী দুইজন ট্রাক থেকে নেমে গেলে সোহেল রানা এবং ওই তরুণীকে কেবিনের ভেতরে রেখে দরজা বন্ধ করে দেয় হেলপার। এ সময় কেবিনের ভেতরেই চালক সোহেল রানা তরুণীকে ধর্ষণ করে। ধর্ষিতা তরুণীর চিৎকারে বাইরে থাকা যাত্রীরা বিষয়টি টের পেয়ে ট্রাকের কাছে এসে মোবাইলে ভিডিও ধারণ করেন। টের পেয়ে চালক ও হেলপার ওই দুই যাত্রীকে রেখেই ট্রাক নিয়ে বগুড়ার দিকে চলে যায়। এ সময় পুরুষ যাত্রী দুজন পুলিশকে জানালে কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই ট্রাকের চালক-হেলপারকে আটক এবং ধর্ষিতা তরুণীকে উদ্ধার করে।
এ ঘটনায় মামলার পর ট্রাক চালক সোহেল রানা ঘটনার দায় স্বীকার করেন। তদন্ত শেষে পুলিশ দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
সিরাজগঞ্জে ধর্ষণের দায়ে ট্রাকচালকের আমৃত্যু কারাদণ্ড
সিরাজগঞ্জে এক তরুণী যাত্রীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা (৩৬) নামে ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।...





