গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মিলন আহমেদ (৪৫), হালিম উদ্দিন (৬০), মেহেদী হাসান বাপ্পি (২৮), মজিবর রহমান (৫২), সজীব (২৭), আহম্মেদ হোসেন মোল্লা (৬৫), স্বপন (৩৮), আব্দুল্লা আল মামুন (৫৯), আবু ইউসুফ (২২) ও মোয়াজ্জেম হোসেন (৩৫)। গ্রেফতাররা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জয়নাল আবেদীন মণ্ডল বলেন, শনিবার রাতভর ডেভিল হান্টের অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা সিদ্ধান্ত নেয়া হয়। অভিযানের নাম দেয়া হয়েছে ডেভিল হান্ট।





