রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি দোকান ও কাঠব্যবসায়ী সমিতির অফিস পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত ৩টায় এ ঘটনা ঘটে।
উপজেলা সদরের আজম মার্কেটের হঠাৎ করে আগুন লেগে ২২টি দোকান ও এক অফিস পুড়ে যায়। প্রায় তিন কোটি টাকার তি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে দোকানে থাকা লোকজন কোনোভাবে বেরিয়ে জীবন বাঁচায়।
রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিস গিয়ে পৌঁছার আগেই স্থানীয়রা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সম হন।





