নোয়াখালীর সেনবাগে বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলা কানকিরহাট নামার বাজারে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ অফিস উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে মফিজুল ইসলাম ওরফে ভিপি মফিজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবদুল্লাহ আল মামুন, কাজী সফিকুর রহমান, আবদুল হান্নান লিটন, সফিক চৌধুরী, খোন্দকার গোলাম হোসেন ও মোহাম্মদ হারুন। এ সময় রুস্তম মেম্বার, জামাল উদ্দিন, আলা উদ্দিন, আবদুল আজিম, আলী আজগর শিবলুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





